Friday, May 29, 2015

চোখে পানি টলমল করতে শুরু করেছে............



সকাল ১১টা। ট্রেইন এসে থামলো টঙ্গী স্টেশনে। আমার জানলার সামনেই এই দুইটা মানুষ। পুরো দশ মিনিট সময় গেলো মহিলাটা দাড়িয়েই আছে। তার সামনেই ঘুমাচ্ছে একটা পুরুষ। লোকটার সাড়া শরীরে ধুলাবালি। আর মহিলাটা একটু পর পর তার ময়লা 


ওড়নাটা দিয়ে লোকটার মুখে বাতাস করছে। কৌতুহলী আমি মহিলাকে জিজ্ঞেস করলাম,
- আপনার কী হয়?
- আমার স্বামী
- কী করেন উনি?
- রিকশা চালায়
- দুপুরে ঘুমায় ক্যান? শরীর খারাপ নাকি?
- শরীর খারাপ নাহ। সাড়া রাইত গাড়িতে মাল উডাইছে তো... ঘুমাইছে ৮টার সময়।
- ও, তো আপনি দাঁড়িয়ে আছেন কেনো? আপনার কাজ-বাজ নাই?
- কাজ তো আছেই বাইজান, তাইনেরে থুয়া যাই ক্যামনে! মুখটাত যে খালি মাছি বসে...
- ওহ! আপনি কি সেই ৮টা থেকেই মাছি তাড়াচ্ছেন!!?
- হ বাইজান।
- খাইছিলেন সকালে?
- না। তাইনেও খায় নাই। ভাত রাইন্ধ্যা রাখছিলাম। কইতে কইতে এইখানে শুয়া ঘুমায়া গেলো। তাইন উঠলে একলগে খামু।
গাড়ি ছেড়ে দিয়েছে। আমি আর কথা বাড়াতে পারলাম নাহ। চোখে পানি টলমল করতে শুরু করেছে আমার! জানলা দিয়ে মাথা বের করে শুধু বললাম, উনি ঘুম থেকে উঠলে আগে গোসল করায়েন। মহিলা মুচকি হাসলো।
আমার জানলাটা আস্তে আস্তে দূরে চলে আসছে। আমি তাকিয়ে আছি। তিনি ময়লা ওড়নাটা দিয়ে ধুলাবালি মাখা স্বামীর মুখটাতে বাতাস করছেন।
আর আমি মনে মনে ভাবছিলাম একটা বাংলা সিনেমার ডায়লগ,
'চৌধুরী সাহেব! টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না'

No comments:

Post a Comment